মাছ ধরতে গিয়ে নিখোঁজ মৎস্যজীবী - The News Lion

মাছ ধরতে গিয়ে নিখোঁজ মৎস্যজীবী

 


দি নিউজ লায়ন;  সুন্দরবনের ঝিলা চার নম্বর জঙ্গল এলাকায় গত ২০ জুন ভোরে মৎস্যজীবী সন্টু কয়াল বাড়ি থেকে বের হয়ে ডিঙি নৌকা নিয়ে মাছ কাঁকড়া ধরার উদ্দেশ্যে রওনা দেয় একা সুন্দরবনের নদী পথে।তারপর থেকে আজও তার খোঁজ পাওয়া যায়নি এমনি অভিযোগ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে গোসাবার লাহিড়ীপুর অঞ্চলের চরঘেরী বিধানকলোনির বাসিন্দা মৎস্যজীবী সন্টু  কয়াল বরাবর ডিঙি নৌকা নিয়ে সুন্দরবনের নদীতে একা একা মাছ ধরে।প্রতিদিনের মতন গত ২০ জুন ভোরে একা একা ডিঙি নৌকা নিয়ে মাছ ধরতে বের হয় সুন্দরবনের নদীতে।


কিন্তু বাড়িতে না ফেরায় খোঁজ খুঁজি শুরু করে মৎস্যজীবী সন্টু কয়ালের পরিবারের সদস্যরা।এরপর খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা এ বিষয়ে বন দফতরে জানান।খবর পেয়ে বনকমীর্রা এবং গ্রামবাসীরা জল পথে খোঁজ খুঁজি শুরু করে।জল পথে খোঁজ খুঁজি করতে করতে তারা ঝিলা চার নম্বর জঙ্গল এলাকায় ডিঙি নৌকা টি দেখতে পায়।কিন্তু ডিঙি নৌকায় নেই মৎস্যজীবী সন্টু কয়াল।কোথায় গেল মৎস্যজীবী সন্টু কয়াল সে বিষয়ে খতিয়ে দেখছে বন দফতর এবং কোষ্টাল পুলিশ।


এ বিষয়ে এখনও পর্যন্ত নিখোঁজ মৎস্যজীবীর পরিবারের সদস্যরা কোষ্টাল থানায় কোন নিখোঁজ অভিযোগ দায়ের করেনি।তবে কি ভাবে নিখোঁজ  মৎস্যজীবী সন্টু কয়াল তাকে বাঘে নিয়ে গেল কিনা সেই নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে।এখনও পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি নিখোঁজ মৎস্যজীবীর।বন দফতর জানান একজন মৎস্যজীবী নদীতে মাছ কাঁকড়া ধরতে গিয়ে ছিল।কিন্তু তার খোঁজ পাওয়া যাচ্ছে না এমনি খবর পেয়ে তার খোঁজ চলছে জল পথে।কি কারণে নিখোঁজ সে বিষয়ে গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.